সংবাদ শিরোনাম :
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সিজার সরকার নিহত হয়েছে। শনিবার সাড়ে ১১ টায় উপজেলার জামতলী – বামিহাল সড়কের মৌগ্রাম এলাকায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক সিজার (১৮) নিহত হন।
সে সুকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের ভাতিজা এবং মৌগ্রামের রফিকুল ইসলামের পুত্র।
সে বগুড়ার মাহি সাওয়ার অনার্স কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।
জানা যায়, নিজ বাড়ি থেকে বামিহাল বাজারে বাইক নিয়ে যাবার পথে সড়কে উঠতেই পিছন থেকে দ্রুত গতির নছিমন সজেোরে ধাক্কা দেয়। এসময় সামনে ছিটকে পড়লে চাকায় পিষ্ট হয়।
গুরুত্ব আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে মারা যান।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান সে আমার গ্রামের সন্তান। রফিকুলের একমাত্র ছেলে ছিলো। তার মৃত্যুর খবরে এলাকার মানুষ শোকাহত।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত -
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























