ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৭ সালে চাকরির বাজারে অস্থিরতা, চাকরি ছাড়তে পারেন কর্মীরা জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল

ভূরুঙ্গামারী থেকে ধান কাটতে ১০৫ শ্রমিক মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ৩৩২ বার পড়া হয়েছে

কৃষি শ্রমিক প্রেরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন,কৃষি অফিস ও থানা পুলিশের ব্যাবস্হাপনায় বৃহস্পতিবার বিকেলে (২২ এপ্রিল ) ধান কাটতে মুন্সীগঞ্জের শ্রীনগরে গেল ১০৫ শ্রমিক। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় চলতি ইরি বোরো মৌসুমে শ্রমিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।
পর্যায়ক্রমে দেশেল বিভিন্ন অঞ্চলে কৃষি শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে শ্রমিক পাঠানো কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,ওসি আলমগীর হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তাগন।
শ্রমিক দলপতি জহুরুল ইসলাম বলেন, লকডাউনে আমরা কর্মহীন হয়ে পড়েছি কিন্তু বাস বন্ধ থাকায় কাজের সন্ধানে কোন যায়গায় যেতে পারছিলাম না পরে কৃষি অফিসে যোগাযোগ করি তারা আমাদেরকে মুন্সীগঞ্জের শ্রীনগরে ধান কাটার শ্রমিক হিসেবে পাঠাতে সার্বিক সহযোগিতা করেছেন।তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আজ(২২ এপ্রিল ) আমরা ধান কাটতে শ্রীনগরে যাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখন চলছে ধান কাটার মৌসুম। জানতে পেরেছি ওইসব এলাকায় এসময় শ্রমিক সংকট চলছে। তাই উত্তরাঞ্চলের ধানকাটা শ্রমিকই হচ্ছে তাদের একমাত্র ভরসা। কিন্তু সর্বাত্মক লকডাউন থাকায় যানবাহন চলছে না। ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বের হতেও পারছেন না। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা কৃষি বিভাগ ধান কাটতে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারী থেকে ধান কাটতে ১০৫ শ্রমিক মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রেরণ

আপডেট সময় : ০৪:৫৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১