সরিষাবাড়ীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নাতির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নাতির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

সরিষাবাড়ীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নাতির মৃত্যু

জামালপুর থেকে সাঈদ মাহমুদ
  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
জামালপুর থেকে সাঈদ মাহমুদ

সরিষাবাড়ীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নাতির মৃত্যু হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ীতে দাদার সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানি ডুবে ইয়াসিন মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

 

বুধবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রিবন্ধ গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ডিগ্রিবন্ধ গ্রামের ভ্যান চালক জুয়েল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৭)। শিশু ইয়াসিন মিয়ার দাদা সামাদ আলী বুধবার দুপুরে গোবাদিপশু গরুকে গোসল করার জন্য বাড়ির পাশের ডিগ্রিবন্ধ মাদ্রাসার পুকুরে যায়।

দাদার পিছনে পিছনে শিশু ইয়াসিন সেই পুকরে গোসল করতে যায়। অগোচরে হঠাৎ সে পুকুরের পানিতে ডুবে যায় ইয়াসিন। পরে ইয়াসিনকে দেখতে না পেয়ে দাদা ডাক-চিৎকার শুরু করেন।

তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাদের সহযোগীতায় ওই পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় শিশু ইয়াসিনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ-বিষয়ে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, পরিবারের অজান্তে ছেলেটি তার দাদার পিছু পিছু পুকুর পাড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এ কারণে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!