ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির গণবিক্ষোভ এআই ও রোবট প্রযুক্তিতে ব্যাপক চাকরির ঝুঁকি দেখছেন বিল গেটস ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় অভিযান ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির ফটিকছড়িতে ঝোপে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন এল ক্লাসিকোয় মরিনহোর তিন কৌশলে কুপোকাত বার্সেলোনা ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে কর অঞ্চল-৯, ঢাকায় ৩৭ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা দা সিলভা

ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে নদী সাঁতার দিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে নদী সাঁতার দিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে ৫০০ টাকা বাজিতে নদী সাঁতার দিয়ে পার হওয়ার সময় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার।

 নিখোঁজের ৫ দিন পর  শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে বাবুল মিয়া (২২) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র।

প্রত‍্যক্ষ দর্শীদের বরাত দিয়ে ইউপি সদস‍্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায়  খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসেবে যায় বাবুল। রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পাড় হওয়ার  সময় বন্ধুদের সাথে নদী সাঁতরে ওপারে যাওয়ার  বাজি ধরে বাবুল।
৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে  পানিতে তলিয়ে যায় বাবুল। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস  এর ডুবুরি দল দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
নদের বিভিন্ন স্থানে খোঁজে কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষনা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
থানার একটি অপমৃত‍্যু মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে নদী সাঁতার দিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

আপডেট সময় : ০৩:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩