সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন করলেন ব্যারিষ্টার ইমন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন করলেন ব্যারিষ্টার ইমন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন করলেন ব্যারিষ্টার ইমন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন করলেন ব্যারিষ্টার ইমন

জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় বালুর মাঠে তৈরি মঞ্চ ও প্যান্ডেল পরিদর্শন করেন।

এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, সৈয়দ রাফুউল্লা ফজলুল করিম, শামীম আহমদ মুরাদ, মহিবুর রহমান মহিব, বাবলু মিয়সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগ দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় বালুর মাঠে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে জেলা শহরের বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে।সব মিলিয়ে দলীয় নবীন-প্রবীণ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুশৃঙ্খল সম্মেলন আয়োজনের জন্য কাজ করছি। এতে অনেক লোকের সমাবেশ ঘটবে।এবারের সম্মেলন হবে একটি ঐতিহাসিক সম্মেলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!