বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্টে নবীন বরণ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্টে নবীন বরণ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি

বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্টে নবীন বরণ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্টে নবীন বরণ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

সুনামগঞ্জ বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট, সুনামগঞ্জ এর এইচ এস সি (বি এম টি) শিক্ষাক্রম কর্তৃক আয়োজিত (২০২২-২৩)শিক্ষা বর্ষের নবাগত শিক্ষার্থীদের “নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস ” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ ঘটিকায় সুনামগঞ্জ বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজের হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ নুরুল আবেদিনের সভাপতিত্বে ও কলেজ শাখার প্রভাষক (ইংরেজি) মোহাম্মদ মাঈনুল ইসলামের সঞ্চালনা করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হাজী মোঃ ইয়াকুব বখ্ত বাহলুল।

স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক , শামীমা আক্তার বেগম, কলেজ শাখার কম্পিউটার বিভাগের প্রদর্শক প্রদ্যুত কান্তি মজুমদার, কলেজ শাখার সহকারী অধ্যাপক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ) রজত কান্তি রায়, সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, শিক্ষক রুহুল আমিন প্রমূখ।

বক্তরা নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষার্থীদের মনোযোগী হয়ে নিয়মিত ক্লাসে এসে পড়াশোনা করে ভাল রেজাল্ট করে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!