দৌলতপুরে মাহিম ফ্যাশান ফুটবল টুর্নামেন্টে রাজশাহী চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ০৯:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুর ফাহিম ফ্যাশন আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে রাজশাহী জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলার আল্লারদর্গা ফুটবল মাঠে শুক্রবার বিকেল ৪ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলা প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, মাহিন ফ্যাশান লিমিটেডের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি, হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী প্রমূখ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়।
খেলার নির্ধারিত পুরো সময় জুড়ে ছিল চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উভয় দল চ্যাম্পিয়নের জন্য মরিয়া থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা ছিনিয়ে নেয় রাজশাহী জেলা ফুটবল দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফিসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























