সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯জানুয়ারি) পাসপোর্ট অফিসের স্থানীয় কাউন্টারে তাদের হাবভাব দেখে সন্দেহ হয়। তাই নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তা ঠিকমতো বলতে না পারায় সন্দেহ আরও বেশী হয় ।
জিঙ্গাসাবাদের জন্য তাদের দুজনকে সদর থানা পুলিশের হাতে তুলে দেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. কবির হোসেন।
পরে তাদের সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানায়, আটকরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী-১-এর ডি-ব্লকের খুরশিদা আক্তার (১৯) এবং ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-৯-এর হাসিনা আক্তার বেবি (১৮)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সদর থানার ওসি খান মো. শাহরিয়ার।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























