কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি, ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯জানুয়ারি) পাসপোর্ট অফিসের স্থানীয় কাউন্টারে তাদের হাবভাব দেখে সন্দেহ হয়। তাই  নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তা ঠিকমতো বলতে না পারায় সন্দেহ আরও বেশী হয় ।

 জিঙ্গাসাবাদের জন‍্য তাদের দুজনকে সদর থানা পুলিশের হাতে তুলে দেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. কবির হোসেন।

পরে তাদের সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানায়, আটকরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী-১-এর ডি-ব্লকের খুরশিদা আক্তার (১৯) এবং ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-৯-এর হাসিনা আক্তার বেবি (১৮)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সদর থানার ওসি খান মো. শাহরিয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!