চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে মৃত্যু-২
- আপডেট সময় : ১০:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে
ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পরে দুই তরুণের মৃত্যু হয়েছে।
নিহত একজনের মরদেহ পাওয়া গেলেও অপরজনের এখনও মরদেহ পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ জানুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর জেলার বদরগঞ্জ ১৩ নং রেল গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তবে নিহতদের কারও ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রংপুর বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রেনে বদরগঞ্জ রেল স্টেশনে পৌছালে ওই দুই তরুণ ছাদে উঠে সেলফি ও লাফালাফি করতে গিয়ে ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে ছিটকে পরেন তারা।
এ সময় একজন ট্রেনের নিচে পরে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়
পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অপর তরুণের এখনও মরদেহ যায়নি।
রংপুর রেল স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা সেখানে যাচ্ছি। ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানানো যাবে।
পরে ঘটনা স্থানে গিয়ে লাশ হাসপাতালে নিয়ে যান!
ছেলেটির বয়স অনুমান ১৪-১৫ বছর। আজ সন্ধ্যা ৬ টার সময় বদরগঞ্জ ১৩ নম্বর রেলগেটে পার্বতীপুর হইতে বুড়িমারীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করে। ছেলেটির লাশ বর্তমানে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। কেউ চিনে থাকলে যোগাযোগের অনুরোধ করা হলো।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























