সুনামগঞ্জে (নিসচার)২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি
- আপডেট সময় : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ৩৮০ বার পড়া হয়েছে
নিরাপদ সড়ক চাই (নিসচার) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে র্যালি,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পানসি রেস্তোরার সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী জাদুঘরে সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিসচার জেলা সভাপতি মহিম তালুকদার’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু হানিফের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন (প্রশাসন) মো. মহিবুল ইসলাম, জেলা বিআরটিএ এর সহকারি মটর যান পরিদর্শক দিলোয়ার হোসাইন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ,সাধারন সম্পাদক মো. আফজাল হোসেন,গ্লোবাল টিভির প্রতিনিধি প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























