ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোর থেকে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে এমপিদের প্রধানমন্ত্রীর কড়া বার্তা ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর

পুরো রোহিঙ্গা ক্যাম্প যেন মাদকের হাট

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৩৬১ বার পড়া হয়েছে

পুরো রোহিঙ্গা ক্যাম্প যেন মাদকের হাট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরো রোহিঙ্গা ক্যাম্প যেন মাদকের হাটে পরিণত হয়েছে। এই মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে চলে হত্যাকাণ্ড, মারামারি ও আধিপত্য বিস্তার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মাসে অন্তত ৫০ কোটি টাকা মূল্যের ইয়াবা ও আইস আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ, গত ৭ নভেম্বর রোহিঙ্গা দম্পতি শওকত ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগমকে মাদক বিক্রির ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আটক করে র‌্যাব-৭।

অন্যদিকে, কক্সবাজার র‌্যাব-১৫ অভিযান চালিয়ে গত ৪ নভেম্বর উখিয়ার বালুখালী পান বাজার এলাকা থেকে মরজিন নামে এক রোহিঙ্গা নারীর দেহ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে। এর আগে কক্সবাজার ৩৪-বিজিবি উখিয়ার রহমতের বিল ও রাজাপালং আমতলী ও রেজু আমতলীতে পৃথক অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাসহ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

গত ১৫ জুলাই টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে বসতঘরে মাটির নিচে লুকিয়ে রাখা নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের সুলতানের ঘরে অস্ত্র ও মাদকের চালান মজুতের খবরে অভিযানে যায় এপিবিএনের একটি দল। বাড়ি ঘিরে ফেললে পালিয়ে যান একজন। পরে ক্যাম্পের বাসিন্দা সুলতানের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় নুর বারেক নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, মেঝে খুঁড়ে পাওয়া যায় একটি প্লাস্টিকের বালতি, যার মুখ খুলতেই বেরিয়ে আসে একের পর এক টাকার বান্ডিল।

১৪-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনর রশীদ জানান, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে মাদক, অস্ত্র ও অপরাধমুক্ত করতে অভিযান অব্যাহত আছে।

এছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএন, কোস্টগার্ড ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর গত মাসে সারাদেশে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ইয়াবাসহ ১৩৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, রোহিঙ্গা ও স্থানীয়রা মিলে রোহিঙ্গা শিবিরকে মাদকের হাট বানিয়ে তুলেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুরো রোহিঙ্গা ক্যাম্প যেন মাদকের হাট

আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২