ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর দিল্লি পুলিশ আমাকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় করেছে: মমতা বন্দ্যোপাধ্যায় মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও

বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৯:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ‘বাপা’র ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ অনুষ্ঠিত হয়েছে গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক এর কুইন্সের একটি পার্টি হলে ।যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন এই ডিনারের সংক্ষিপ্ত আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসাকালে মেয়র বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে।সংগঠনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরীর স্বাগত বক্তব্য রাখেন। বাপার বোর্ড অব ট্রাস্টির সকলকে মঞ্চে ডেকে পরিচিতি পর্বের পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়। বাপা আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক সম্মাননা পেয়েছেন সিডব্লিউএ লোকাল ১১৮২-এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন, পিবিএ প্রেসিডেন্ট প্যাট্রিক লিনচ, কমিউনিটি সার্ভিসে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টার, সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ট্রাফিক এজেন্ট সৈয়দ উদবা, বছরের সেরা পুলিশ সম্মাননা পেয়েছেন সার্জেন্ট ফুয়াদ হাসান, কমান্ডিং অফিসার অব দ্যা ইয়ার সম্মাননা পেয়েছেন কমান্ডিং অফিসার ৬৯ পুলিশ প্রিসিন্ট ক্যাপ্টেন খন্দকার আদুল্লাহ, চিফ জুডিথ হ্যারিসনকে দেয়া হয়েছে ওম্যান অব দ্যা ইয়ার পদক, ম্যান অব দ্যা ইয়ার পদক পেয়েছেন চিফ জেফ মেডরেই, বছরের হিরোইজম অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ডিটেকটিভ রিভেরা এবং ডিটেকটিভ মোরা পরিবারকে ।

অতিথির বক্তব্যে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম বলেন, গৌরবে আমার বুকটা ভরে যায়, যখন এই সিটির নানা পর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সদস্যগণের ব্যাপারে ইতিবাচক মন্তব্য শুনি।কমিউনিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন বাপা’র সেক্রেটারি লেফটেন্যান্টএকেএম আলম প্রিন্স। বাপা’র ট্রাস্টি মাসুদ রহমান রহমানের পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল ও কমিউনিটির জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজিব ও তৃণিয়া হাসান পরিবেশন করেন মনোজ্ঞ সঙ্গীত। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বিপুল সংখ্যক সংগঠনের সদস্যরা এবং কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নৈশভোজ ও সাংস্কৃতিক পর্বও ছিল জমজমাট।

আগত অতিথিদের স্বাগত জানান ২য় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার বাপসনিউজ প্রতিনিধ সর্দার মামুন, , ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার অফিসার মেহেদী মামুন, মিডিয়া লিয়াজন জামিল সারয়ার, কমিউনিটি লিয়াজন অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস অফিসার সোনিয়া বড়ুয়া, বাপা’র ট্রাস্টি অফিসার জসীম মিয়া, ট্রাফিক সুপারভাইজার মহেউদ্দীন আহমেদ, সার্জেন্ট মুরাদ আহমেদ, , অফিসার সব্বির আহমেদ ও সার্জেন্ট হাসান আহমেদ, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী, ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন।
সব শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বাপার কর্মকর্তারা র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেন ষষ্ঠ বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২