ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেনের শেষ বগিতেই ৩৫ বছরের জীবন কাটিয়ে দিলেন সিরাজ মিয়া খুলনায় ১৫ মাস বকেয়া বেতনে ৩০ কর্মীকে ছাঁটাই বিমান কর্মকর্তা তাহসিফ হত্যায় দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প আলোর পথে তিন জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডিতে ২২০ জনের বড় নিয়োগ

৩১ দফা প্রচারে ভূরুঙ্গামারীতে যুবদলের লিফলেট বিতরণ

রবিউল আলম লিটন
  • আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

৩১ দফা প্রচারে ভূরুঙ্গামারীতে যুবদলের লিফলেট বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩১ দফা প্রচারে ভূরুঙ্গামারীতে যুবদলের লিফলেট বিতরণ

৩১ দফা প্রচারে ভূরুঙ্গামারীতে যুবদলের লিফলেট বিতরণ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় লিফলেট বিতরণ করেছে উপজেলা যুবদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী কলেজ মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশজুড়ে চলে এই প্রচার কার্যক্রম।

এ সময় যুবদল নেতাকর্মীরা দোকানপাট, রাস্তার পাশে থাকা পথচারী, অটোরিকশাচালক, বাজারের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। প্রচার-প্রচারণার মাধ্যমে সরকারের বিকল্প ভাবনায় বিএনপির ঘোষিত দফাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার (রাজু), যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সোহাগসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

পড়ুন>>সারা দেশে মব সৃষ্টির প্রতিবাদে নওগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম শান্ত বলেন , দেশে চলমান রাজনৈতিক সংকট, সুশাসনের অভাব, বিচারহীনতা, প্রশাসনের দলীয়করণসহ নানা ইস্যুতে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন, তা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের হাতে এসব দফা তুলে দিচ্ছি, যাতে তারা নিজেরাই বুঝে নিতে পারে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো কেমন হতে পারে।

তিনি আরও বলেন, আমরা চাই, মানুষ জানুক- বিএনপি কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছে না, বরং রাষ্ট্র কাঠামোকে জনগণের জন্য কার্যকর ও জবাবদিহিমূলক করার একটা রূপরেখাও দিয়েছে।

যুবদল নেতারা জানান, ভবিষ্যতে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একইভাবে এই লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। তারা বলেন, তরুণ সমাজের মধ্যে এ দফাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে, কারণ তারাই ভবিষ্যতের রাষ্ট্র নির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩১ দফা প্রচারে ভূরুঙ্গামারীতে যুবদলের লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫