৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :

৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী

আগামী বছরের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলবে। ২১ মে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

 

“৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল দেয়া হবে ২১ মে। আগামী ১ ফেব্রুয়ারিত থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে”

 

সোমবার প্রকাশিত সরকারি বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের ছুটির তালিকায় এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২২ ডিসেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে। আসছে বছর কলেজের ছুটি ৭১দিন।

শিক্ষাপঞ্জি অনুসারে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর। আর ৩০ এপ্রিল থেকে ১৫ মে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল দেয়া হবে ২১ মে। আগামী ১ ফেব্রুয়ারিত থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে কলেজগুলোতে।

দ্বাদশ শ্রেণির একাধিক শিক্ষার্থী জানান, কলেজগুলো জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে। তারা গত নভেম্বরেই দ্বাদশ শ্রেণিতে উঠেছেন। তারা দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!