সংবাদ শিরোনাম :
২১বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবির
- আপডেট সময় : ০৮:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে দীর্ঘদিন ২১বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজউদ্দিন (৪৫) কে ২১ বছর পর গ্রেফতার করেছে।
রবিবার (১০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী সোমবার ১১ ডিসেম্বর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মগোপনে থাকা হাফিজউদ্দিন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় চেংমারী গ্রামের সইফত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ বছর আগে আদালতের রায়কৃত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজউদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রবিবার রাতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাণীশংকৈল থানার পুলিশ পরিশর্দক (তদন্ত) আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ১১ ডিসেম্বর দুপুরে তাকে জেলা বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























