হরিঢালী ইউপি সদস্যকে হুমকি ফেইসবুকে অপপ্রচার করায় থানায় জিডি
- আপডেট সময় : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপি সদস্য বিষ্ণকে হুমকি ফেইসবুকে অপপ্রচার করায় থানায় জিডি করা হয়েছে।
হরিঢালী ইউনিয়নের এক ইউপি সদস্যকে ফেইস বুকে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার, মোবাইলে হুমকি ধামকি গালিগলাজ করায় কথিত মানবাধিকার কর্মী পরিচয় দানকারী জনৈক মশিউর রহমানের বিরুদ্ধে পাইকগাছা থানায় জিডি করেছেন হরিঢালী ইউপি সদস্য বিষ্ণপদ রায়। যাহার জিডি নং-৯৫৬ তাং১৮-০৬-২৩।
জানাযায়, হরিঢালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষ্ণপদ রায় স্থানীয় সাংবাদিকদের নিকট এ ঘটনায় জনৈক মশিউর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও জিডি সূত্রে জানাযায়, পাইকগাছা থানার চক্কাওয়ালী গ্রামের মনিরুদ্দিন সরদারের ছেলে কথিত মানবাধিকার কর্মী মসিউর রহমান (৪০) ইউপি সদস্য বিষ্ণপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মনগড়া নানা অভিযোগ তুলে তার সাথে দেখা করার জন্য ০১৩০৫৩৫২২১২, ০১৯৪৯৫১৬৭৩৯ নম্বর থেকে বেশ কিছুদিন ধরে ইউপি সদস্য বিষ্ণপদ রায়কে চাপ সৃষ্টি করে।
ইউপি সদস্য বিষ্ণপদ রায় তার সাথে দেখা না করায় ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগলাজ সহ নানা হুমকি প্রদান করে।
এছাড়া গত ১৮ জুন জিএম মশিউর রহমান নামের ফেইসবুক আইডি থেকে জনপ্রিয় উক্ত ইউপি সদস্য বিষ্ণপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন একটি পোষ্ট দেওয়া হয় বলে বিষ্ণপদ রায় জিডিতে উল্লেখ করেন।
এ বিষয়ে ইউপি সদস্য বিষ্ণপদ রায় বলেন,গত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকে একটি কুচক্তি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ।
তিনি বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান। এ বিষয়ে অভিযুক্ত মশিউরের কাছে জানতে চাইলে তিনি এর কোন সদোত্তর দিতে পারেন নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























