স্বাস্থ্য পরিবার অ্যাওয়ার্ডে সম্মানিত সুলেমান আহমদ ও গোলাপ লাল বেগী
- আপডেট সময় : ০২:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ৫০৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত স্টোর কিপার সুলেমান আহমদকে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়েছে।
“এছাড়াও বর্ষসেরা স্বাস্থ্যকর্মী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় হাসপাতালের ম্যাকআপম্যান গোলাপ লাল বেগীকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।”
গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের আহ্বায়ক এম. গৌছ আহমদ চৌধুরী তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ ব্যাপারে স্টোর কিপার সুলেমান আহমদ বলেন, বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের সম্মাননায় ভূষিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত, গৌরবান্বিত।
এই সম্মাননা আমাদের হাসপাতালে সকল কর্মকর্তা কর্মচারীদের অর্জন। আর এ ধরনের সম্মান কর্মের মূল্যায়ন হিসেবে স্বীকৃতি।
“তিনি আরো বলেন, জেলার প্রত্যন্ত এলাকা থেকে সেবা নিতে আসা রোগীরা সার্বক্ষণিক চিকিৎসা সেবায় সন্তুষ্ট আছেন।’
তার সাথে নিয়মিত সরকারি ঔষধ সেবাও পাচ্ছেন, এখন রোগীদেরকে আর বাহির থেকে ঔষধ কিনতে হয় না।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছেন আর আমরা তা বাস্থবায়নে কাজ করছি।
এরই ধারাবাহিকতায় জেলা সদর হাসপাতাল সেবার মানে অভূতপূর্ব উন্নতি হয়েছে। আমাদের চিকিৎসা ও ওষুধের অভাব নেই।
সরকারের নির্দেশনা মোতাবেক আমদের চাহিদা মতো ঔষধ সরবরাহ হচ্ছে আর নিয়মিত বিতরণ কার্যক্রম চালমান রয়েছে ২৪ ঘন্টা।
বর্তমানে আমাদের সেবার মান শতভাগ রয়েছ।


























