সৈয়দপুর প্লাজার সামনে থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সৈয়দপুর প্লাজার সামনে থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন

সৈয়দপুর প্লাজার সামনে থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
সৈয়দপুর প্লাজার সামনে থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার

সৈয়দপুর প্লাজার সামনে থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে বেওয়ারিশ এক নারীর লাশ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ ।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই নারীর লাশ উদ্ধার করে ।

পড়ে নিন>> উলিপুরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

ওই নারীকে সৈয়দপুর প্লাজার সামনের প্রধান সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন সৈয়দপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য।  পরে সৈয়দপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এসে উক্ত নারীকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে কর্মরত থাকা চিকিৎসক ঐ নারীকে মৃত বলে ঘোষণা করে ।

এবিষয়ে সৈয়দপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাহাঙ্গীর আলম এর সাথে কথা হলে তিনি বলেন সকাল সাড়ে ১১ টার উক্ত নারীকে আমরা সৈয়দপুর প্লাজার সামনের প্রধান সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিষয়টি জানান হয়।

পরে আমরা সেই নারীকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত থাকা এক চিকিৎসক ঐ নারীকে মৃত বলে ঘোষণা করে। তখন আমরা বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবগত করি এবং পুলিশ এসে হাসপাতাল থেকে লাশ টি উদ্ধার করে নিয়ে যায় ।

পড়ুন>>রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু 

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের কাছ থেকে বেওয়ারিশ লাশটির খবর পাই তখন আমাদের একটি টিম হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত লাশ টির কোন পরিচয় মিলেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!