সুন্দরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড়

সুন্দরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সুন্দরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ববিতা আক্তার

 

 

সুন্দরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

 

 

সুন্দরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে স্বামী মোঃ সাজ্জাদ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী মোছাঃ ববিতা আক্তার।

 

 

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্ৰামে নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবারে জেলা মডেল প্রেসক্লাবের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী ববিতা আক্তার বলেন, ২০২৩ সালে গাইবান্ধার ১০নং  ঘাঘোয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাদশা মেম্বারের ছেলে সাজ্জাদ মিয়ার সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে ১০মাসের ১টি পুত্র সন্তান রয়েছে।

 

 

বিয়ের ২ থেকে ৩ মাস পর ববিতা আক্তারের স্বামী ও তার শ্বশুর বাড়ীর লোকজন ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ঐ পরিবারের লোকজন ববিতা আক্তারকে মারধরসহ নানাভাবে শারীরিক-মানসিক নির্যাতন চালায়।

পড়ুন>> উত্তরাঞ্চলে প্রচন্ড তাপদাহে আমন রোপন হুমকির মুখে: দিশেহারা কৃষক

 

 

মেয়ের সুখের জন্য দিনমজুর বাবা অনেক কষ্টে ধার দেনা করে ৪ লক্ষ টাকা ও ১ভরি স্বর্ন দেন। তারপরেও মেয়ের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন সন্তুষ্ট না হয়ে বাকি ৬ লক্ষ টাকার জন্য প্রতিনিয়ত ববিতা আক্তারের উপর পাশবিক নির্যাতন চালাতে থাকে। এমতাবস্থায় ৫ মাসের গর্ভবস্থায় থাকাকালীন ববিতাকে আক্তারকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন।

 

 

মেয়ের শ্বশুর বাদশা মেম্বার আওয়ামীলীগের লোক হওয়ার ঐ সময় নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে মেয়ের কাছ থেকে ডিভোর্স নেয়ার চেষ্টা করে। সেসময় ভুক্তভোগীর পরিবার বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি ।

 

 

এমতাবস্থায় ১০ জুলাই ববিতা বেগম স্বামীর পাশের বাড়ির টিকা‌ কেন্দ্রে ১০মাসের শিশুকে টিকা দিতে নিয়ে গেলে ববিতা আক্তার ও তার ছেলেকে আটকে রাখে শ্বশুর বাড়ির লোকজন।এবং জোর করে ববিতা আক্তারের নিকট ডিভোর্স নেয়ার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মেয়ের বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে।

পড়ুন>> উত্তরাঞ্চলে প্রচন্ড তাপদাহে আমন রোপন হুমকির মুখে: দিশেহারা কৃষক

 

এসব ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসন ও সচেতন মহলের নিকট সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীর এই নারী ও তার পরিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর নারীর পরিবারের সদস্যরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!