সুনামগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র দাখিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র দাখিল : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সুনামগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
সুনামগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেন এ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের জাতীয়পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত এ্যাডভোকেট আব্দুল মজিদের ছেলে এ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল।

বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয়পার্টি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রির্টানিং কর্মকর্তা(জেলা প্রশাসক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদ গোলাম হোসেন অভি, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টিও সাধারন সম্পাদক হাবিবুল্লাহ হেলালী,সাংগঠনিক সম্পাদক নুর হোসেন,মিনহাজ আব্দুল্লাহ,ছাতক যুব সংহতির নেতা আব্দুল ছালিক মিলন,এ্যাডভোকেট শাহ আলম তুলিফ ও জেলা ছাত্র সমাজের সভাপতি এমদাদুল হক দিলবর প্রমুখ।

সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনের জাতীয়পার্টির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেছেন, সুনামগঞ্জের-৫ আসনের অবহেলিত ও অধিকার বঞ্চিত মানুষজনের ভাগ্যের তেমন একটা পরিবর্তন হয়নি বিগত আওয়ামীলীগের দেড়যুগের শাসনামলেও।

তিনি এই আসনের মানুষের ভাগ্যে পরিবর্তনের লক্ষ্যেই এবং আমার পিতার সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মজিদ সাহেবের অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করার জন্যই প্রার্থী হওয়া।

তিনি ছাতক দোয়ারার আপামর জনগনের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারগণ যদি সুষ্ঠু, অবাধ ও নিরপক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সকল ধর্মবর্ণ ও শ্রেণি পেশার লোকজন তাকে তরুণ হিসেবে আগামী ৭ জানুয়ারী লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য আগামী ৭ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যহারের শেষদিন এবং ২০২৪ সালের ৭ই জানুয়ারী সারদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!