সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার ২৪ আগস্ট ২০২৬; আজ টিভিতে খেলাধুলা যা দেখবেন আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।

সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সোনারবাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন আমরা বাঙালী আমরা বীরের জাতি মাত্র নয় মাসে বঙ্গবন্ধুর ডাকে পশ্চিমা পাকিস্তানিদের পরাজিত করে দেশ স্বাধীন করেছি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সদস্য সচিব সৈয়দ রাফুউল্লা ফজলুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন,

ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সদর উপজেলা যুব মহিলালীগের সাবেক আহবায়ক চাঁদনী আক্তার প্রমুখ।

আলোচনা সভা ও কেক কাটা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল আজাদ রুমান এর রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

One response to “সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!