সিরাতুন্নবী(সা.) উপলক্ষ্যে বাদুরতলা চৌদ্দ ঘর ফকিরবাড়ি দাখিল মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে
সিরাতুন্নবী(সা.) উপলক্ষ্যে বাদুরতলা চৌদ্দ ঘর ফকিরবাড়ি দাখিল মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।
মাহে রবিউল আউয়াল সিরাতুন্নবী(সা.)উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ি দাখিল মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় মহানবী(সা.) এর জীবন আদর্শ তুলে ধরে বক্তৃতা করেন পরিচালনা কমিটির সহসভাপতি সমাজসেবক মো. খলিলুর রহমান, মাদ্রাসার সুপার মো. আবদুল হাই, নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম, হাজী মোসলেম উদ্দিন, সংশ্লীষ্ট মাদ্রাসার সহ সুপার আ. করিম, মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ, গনিত শিক্ষক মাষ্টার মো. আ. কাইয়ুম প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার বলেন, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী(সা.) এর আদর্শ অনুসরন করতে হবে। মহানবী(সা.) এর একটি বড় গুণ ছিলো তিনি ছোট-বড় সবাইকে আগ বাড়িয়ে সালাম দিতেন।
আমাদেরকেও সালামের প্রচলন ঘটাতে হবে।
আলোচনা সভায় সাংবাদিক কলি আক্তারসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদরাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফকিরের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























