সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : শনিবার, ৬ মে, ২০২৩
সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিরাজগঞ্জে র‍্যাব ১২ অভিযানে ২৮৫ গ্রম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

র‍্যাব ১২ অভিযানে ২৮৫ গ্রম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক নির্দেশনায় শুক্রবার ৪ মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এ অভিযানে অংশগ্রহন করেন।

এ অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন নিউ লাইন হসপিটাল এর সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কে পাকা রাস্তার উপর থেকে ২৮৫ (দুইশত পঁচাশি) গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী মনি আক্তারকে ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

এছাড়াও তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

গ্রেফতারকৃত আসামী মনি আক্তার (৩১) গাইবান্ধার পলাশবাড়ীর হোসেন পুরের সাইফুর ইসলামের স্ত্রী।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!