ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাস: প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সিরাজগঞ্জে মাদক মামলায় নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে মাদক মামলায় নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে মাদক মামলায় নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান।

পৃথক দুইটি মাদক মামলার প্রত্যেকটিতে রোকসানা বেগম (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসাথে মামলা দুটিতে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রোকসানা বেগম সিরাজগঞ্জ জেলা শহরের মাহমুদপুর এলাকার ২নং গলি মহল্লার মৃত নুরুল ইসলাম মোহনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল হাসান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগষ্ট দুপুরে মাহমুদপুর এলাকায় রোকসানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পরে এঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। রাষ্ট্রপক্ষে মোট ১১ জনের দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক।

রায়ে রোকসানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, ২০১৭ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় র‌্যাব-১২ এর সদস্যেরা অভিযান চালিয়ে ৪৩ গ্রাম হেরোইন এবং ১৫০টি ইয়াবাসহ তাকে আটক করে।

এঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। রাষ্টপক্ষে মোট ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে বিচারক রায় প্রদান করে।

এ মামলাতেও যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে মাদক মামলায় নারী মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩