সাপাহার সরকারি কলেজে ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৪৬৬ বার পড়া হয়েছে
নওগাঁর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার সরকারি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর সাপাহার সরকারি কলেজের আয়োজনে কলেজের নতুন ভবনে পবিত্র রমাজন, রোজা ও ইফতারের ফজিলত তুলে ধরে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুর রহমান। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল ফারুক চৌধুরী মলিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী,
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শাহ্ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক নূরুল হক মাস্টার,
ভাইস চেয়ারম্যান দ্বয় আব্দুর রশিদ ও নার্গিস সরকার, জেলা পরিষদ সদস্য ইস্ফাত জেরিন মিনা, দিঘীর হাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর নুর, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান,
পড়ুন>>পুঠিয়ায় প্রভাবশালী সরকারি খাল দখল করে ঘর নির্মাণ: ক্ষোভে ফুসছেন এলাকাবাসি
আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, ডা. মোজাফ্ফর রহমান প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























