সাপাহারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

সাপাহারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
সাপাহারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নওগাঁর সাপাহারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী। আলোচনা সভা শেষে পদল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন এবং নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিক্ষার্থীদের মাঝে ১ টি করে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সাহা ও রোস্তম আলীসহ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!