সাপাহারে বন্যার্থদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারে বন্যার্থদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত

সাপাহারে বন্যার্থদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
সাপাহারে বন্যার্থদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান

নওগাঁর সাপাহারে বন্যার্থদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

সাপাহারে বন্যার্তদের সরকারি ত্রাণ সহায়তা হিসেবে এ চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাতাড়ী ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ ২০৫ টি পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর পরামর্শক্রমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ কেজি করে সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে উক্ত ত্রাণ সহায়তা বিতরণ করেন।

এসময় পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার হঠাৎ করেই ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাটসহ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

এতে করে ওই এলাকার প্রায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েন। ওই দিন প্লাবিত এলাকা পরিদর্শন করেন নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

এসময় প্লাবিত এলাকায় পানি যাতে না বাড়ে তাঁর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন তিনি। আজ ওইসব এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!