দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে সলঙ্গা ইউনিয়ন র্যালী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান তালুকদার উদ্যোগে শনিবার ১১ফেব্রুয়ারি সকাল ১০ঃ৩০ঘটিকায় সলঙ্গা ইউনিয়নের পরিষদে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে শান্তি সমাবেশ থেকে নেতা-কর্মিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন সলঙ্গা ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ আকমাল হোসেন বাদশা , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুবলীগের যুগ্ন আহবায়ক ও সলংগা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান তালুকদার সলঙ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
এসময় বক্তারা বিএনপি-জামাতের নৈরাজ্য বন্ধ না করতে কঠিন হুশিয়ারি দেন। একই সাথে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে যুবলীগ নেতা-কর্মিদের সদা পস্তুত থাকার আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা কর্মী , যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ সলংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সলংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply