সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট -আরাফাত
- আপডেট সময় : ১০:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট- এ আরাফাত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। এমন একটি ‘সংবাদ’ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
খবরটি ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’। এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এ অনুরোধ জানান তিনি।
ফেসবুক পোস্টে এ আরাফাত লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন।’
এ ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























One thought on “সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট -আরাফাত”