শেরপুরে মাদক মামলার আসামীদের সাংবাদিকের উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে মাদক মামলার আসামীদের সাংবাদিকের উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

শেরপুরে মাদক মামলার আসামীদের সাংবাদিকের উপর হামলা

শেরপুর থেকে মাহিদুল হাসান সরকার
  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
শেরপুরে মাদক মামলার আসামীদের সাংবাদিকের উপর হামলা

বগুড়া শেরপুরে একাধিক মাদক মামলার আসামীরা সাংবাদিকের উপর হামলা করে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের।

বগুড়া শেরপুরে থানার একাধিক মাদক মামলার আসামী নয়ন ও মজনু কর্তৃক দৈনিক আলোকিত সকাল পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধির উপর হামলা করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়। মিম নামের একজন অটোরিক্সা চালককে মাদকসেবী মজনু ফোন দিয়ে রিক্সা রিজার্ভ ভাড়া করে এবং সেই অটোরিক্সাটি শাজাহানপুর থানার গোহাইল গ্রামে নয়নের বাসায় পাঠিয়ে দেয়।

নয়নের বাসার ভিতরে ঢুকলে কথার ছলে তাকে আটকিয়ে তার অটোরিক্সাটি চুরি করে সরিয়ে ফেলে এবং বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপন করতে থাকে এবং মিমকে বাড়ীতে রেখে যায়।

মিম সম্পর্কে সাংবাদিক রাজ্জাকের চাচাতো ভাই হওয়ায় ঘটনার বিষয়টি সাংবাদিক আব্দুর রাজ্জাক কে জানালে সাংবাদিক রাজ্জাক উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য খোজ খবর নেওয়ায়।

মজনু ও নয়ন উক্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে যায় এবং এরই ধারাবাহিকতায় ২১/০৫/২০২৩ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকার সময় সাংবাদিক আব্দুর রাজ্জাক নিজ বাড়ীতে থেকে শ্বশুরবাড়ী যাওয়ার পথে শেরপুর পৌর শিশুপার্কে পৌছালে মাদকসেবী মজনু ও নয়ন তার দলবল সাংবাদিককে দেখা মাত্র অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে।

সাংবাদিক ও আশেপাশের লোকজন তাদের গালিগালজ করতে নিষেধ করতে তারা আরো ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু বের করে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

সরেজমিনে জানা যায় মোঃ মজনু মিয়া, পিতা: মোঃ বাদশা মিয়া ও মোঃ নয়ন শেখ, পিতা: মোঃ আসাদুল শেখ, উভয় সাং- উত্তর সাহাপাড়া, থানা: শেরপুর, জেলা: বগুড়া প্রকৃত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, তাদের নামে শেরপুর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে।

 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!