শেরপুরে নানা আয়োজনে বড় দিন পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেরপুরে নানা আয়োজনে বড় দিন পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

শেরপুরে নানা আয়োজনে বড় দিন পালিত

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
শেরপুরে নানা আয়োজনে বড় দিন পালিত

শেরপুরে নানা আয়োজনে বড় দিন পালিত হয়েছে।

খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব  “শুভ বড় দিন” যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুরে ৪৪টি ধর্ম পল্লীতে পালন করা হচ্ছে।

২৪ডিসেম্বর রবিবার রাতে নিশি জাগরনী খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়। ২৫ডিসেম্বর সোমবার সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে ধর্মপল্লীগুলোতে প্রার্থনা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়।

দিবসটি জাঁকজমক ভাবে আধিবাসী অধ্যুষিত ঝিনাইগাতী উপজেলার বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগর সহ ১৮টি, শেরপুর সদরে ৭টি, নালিতাবাড়ীতে ৭টি, নকলায় ৩টি , শ্রীবরদীতে ৯টি সহ মোট ৪৪টি স্থানে একই সময়ে প্রার্থণা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে ।

মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার বিপুল ডেবিড দাস (সিএসসি) পালপোরহীত। “শুভ বড় দিন” নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।

খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলোতে নানা সাজে সজ্জিত করা সহ আনন্দ উৎসবে মেতে উঠেছে আদিবাসীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!