শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে লিফলেট বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে লিফলেট বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের

শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে লিফলেট বিতরণ

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে লিফলেট বিতরণ

শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী হেলাল এর পক্ষে লিফলেট বিতরণ।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্যর ৩০টি চিত্র তুলে ধরে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ মে) রাতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর পক্ষে কর্মী-সমর্থকরা তাঁর নিজ বাস ভবন থেকে বিভিন্ন স্থানে এবং সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবে এসে কর্মরত সাংবাদিকদের হাতে লিফলেট তুলে দেন ও সর্বস্তরের জন সাধারণের কাছে সমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা করেন।

 

এ সময় সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহ আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রচার প্রচারণার কাজে অংশ গ্রহন করেন।

 

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে এবং উন্নয়ন কর্মকাএন্ডর প্রচারে অংশ গ্রহন, ভোট প্রদান সহ বিভিন্ন মতবিনিময় সভায় অংশ গ্রহন করে ব্যাপক সাড়া অর্জন করেন।

এ বিষয়ে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র লিফলেটের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর পক্ষে জনগণের মাঝে তুলে ধরছি।

পাশাপাশি এ নির্বাচনী এলাকার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভা, সকল হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এ প্রচার অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!