শিমিন ইলেকট্রনিক্স ওয়ালটন শো-রুম থেকে ফ্রিজ কিনে ফ্রিজ জিতলেন খালিদ মাহমুদ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মেসার্স শিমিন ইলেকট্রনিক্স ওয়ালটন শো-রুম বামনডাঙ্গা থেকে ১টি ফ্রিজ কিনে আর একটি ফ্রিজ জিতেছেন মোঃ খালিদ মাহমুদ সৌখিন। তিনি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুঁড়া গ্ৰামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।
ঈদের পরেও ঈদের খুশি, এই স্লোগানে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে মেসার্স শিমিন ইলেকট্রনিক্স ওয়ালটন শো রুম বামনডাঙ্গা এবং হাট লক্ষীপুর শাখায় ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের সাথে দেয়া লাকী কুপন ড্র’য়ের প্রথম পুরস্কার হিসেবে তিনি ফ্রিজটি পেয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা শিববাড়ি মোড়ে মেসার্স শিমিন ইলেকট্রনিক্সে ওয়ালটন শো রুমে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লাকী কুপন ড্র’য়ের আয়োজন করেন প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ আরিফুল ইসলাম রাসেল।
কুপন ড্র অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এতে বক্তব্য রাখেন, মোঃ জোবায়ের আলম চৌধুরী (সিনিয়র ডিপুটি এ্যাসিস্টেন্ট ডিরেক্টর ওয়ালটন গ্ৰুপ), বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ জব্বার, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম. এ গাফ্ফার মোল্লা, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, সাগর দেওয়ান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে লাকী কুপন উত্তোলনের মাধ্যমে মোঃ খালিদ মাহমুদ সৌখিনকে প্রথম পুরস্কার ফ্রিজসহ মোট ৩১জন বিজয়ীর হাতে আর্কষনীয় পুরস্কার তুলে দেয়া হয়।
Leave a Reply