সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে অবতরণকালে ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজটি অবতরণের সময় এর নিচের অংশে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়।
পরিস্থিতি দেখে দ্রুত যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটির যাত্রী বা ক্রুদের সংখ্যা এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানিয়েছেন, কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। সরেজমিনে পরিদর্শনের পর এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
Facebook Comments Box
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























