শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে নওগাঁয় আ'লীগের আনন্দ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে নওগাঁয় আ'লীগের আনন্দ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে নওগাঁয় আ’লীগের আনন্দ মিছিল

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
শফিকুর রহমান মামুনকে স্বাগত জানিয়ে নওগাঁয় আ’লীগের আনন্দ মিছিল

শফিকুর রহমান মামুনকে স্বাগত জানিয়ে নওগাঁয় আ’লীগের আনন্দ মিছিল করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক শফিকুর রহমান মামুন (মানু)কে কেন্দ্রীয় আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় আনান্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের নওজোয়ান মাঠ থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় নওজোয়ান মাঠে এসে শেষ হয়। পরে সেখান থেকে একটি আনান্দ র‌্যালী নিয়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়।  ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নওগাঁ জেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা শফিকুর রহমান মামুনকে সংবর্ধণা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক ব্রহানী সুলতান মাহমুদ গামা, যুব ও ক্রিড়া বিষায়ক সম্পাদক স্বপন, জেলা যুবলীগের সভাপতি খোদাদাত খান পিটু, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল প্রমূখ।

অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় নওগাঁ জেলা আওয়ামীলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগ ও ছাত্রলীগসহ আওয়মী অংগ সংগঠনের প্রায় ৩শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!