লালপুরে খাল খননের দাবি কৃষকদের
- আপডেট সময় : ০৯:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
লালপুরে খাল খননের দাবি কৃষকদের
নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ী ও কুজিপুকুরে ফসলি জমিতে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খাল খননের দাবি করেছেন স্থানীয় কৃষকরা। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের আবেদন করেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ তুলেছে কৃষকেরা।
সরেজমিনে গিয়ে স্থানীয় কৃষকদের সাথে কথা বললে এই অভিযোগ করেন তারা। মতামত, পাটিকাবাড়ী এলাকার কৃষক হানিফ আলী বলেন , মাঠের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খাল খননের কাজে আমাদের নিজেদের জমি দেব।
পড়ুন>> তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাজারহাটে সমাবেশ
একই এলাকার কৃষক মোজাফফর হোসেন খান বলেন, জলাবদ্ধতার কারণে আমরা জমিতে একটি আবাদ করে শুধু ইরি ধান পাই। পানি নিস্কাশনে খাল খনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।
শিক্ষক বদরুল আলম বলেন, জলাবদ্ধতার কারণে পুরো ১ বছরে একটি ফসল ইরি ধান পাই। আর আখ সহ রবি শস্য থেকে বঞ্চিত হচ্ছি।
কাজিপুকুর এলাকার কৃষক আলিমুদ্দিন বলেন, জলাবদ্ধতার কারণে এই বছর কোন ফসল আবাদ করতে পারিনি। একই এলাকার কৃষক নাজের আলী বলেন,জলাবদ্ধতার কারণে আমার জমির ধান পানিতে ডুবে গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন,আবেদন পেয়েছি। জনস্বার্থে কাজটির প্রকল্প বাস্তবায়নের জন্য সংস্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























