রানীশংকৈলে সীমান্তে বিএসএফ'র হাতে বাংলাদেশি আটক  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রানীশংকৈলে সীমান্তে বিএসএফ'র হাতে বাংলাদেশি আটক  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

রানীশংকৈলে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ

 

 

রানীশংকৈলে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

 

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

 

বুধবার (১৪মে) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে।

 

 

বিজিবি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের ৪ বাংলাদেশি সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন।

 

 

বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই ৪ জনকে আটকানোর চেষ্টা করে। পরে ৩ জন বাংলাদেশি নাগরিক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ১ জনকে আটক করে বিএসএফ।

পড়ুন>> কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্য নিহত: আহত ৪

 

আটক ব্যক্তির নাম মো. আজিজুর। তিনি রানীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ গ্রামের মরতুজার ছেলে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের কার্যক্রম চলছে।

 

 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!