রানীশংকৈলে কুলিক নদীতে থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রানীশংকৈলে কুলিক নদীতে থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

রানীশংকৈলে কুলিক নদীতে থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যু। প্রতিকী ছবি

 

 

রানীশংকৈলে কুলিক নদীতে থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বুধবার (১২) মার্চ রাতে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রহমতুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির  এক স্কুল ছাত্র মারা গেছে। সে উপজেলার রাউতনগর মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। এবং রাউতনগর মুনলাইট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

 

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রমতে, ঘটনার দিন দুপুরে রহমতুল্লাহ স্কুল থেকে বাড়ি ফিরে।

 

 

এরপর সে ও তার এক বন্ধু বাড়ির পাশে কুলিক নদীতে ব্রিজের নির্মাণ কাজ দেখতে যায়। এসময় দুই বন্ধু মিলে কুুলিক নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রহমতুল্লাহ নদীর গভীর পানিতে তলিয়ে যায়। অদূরে থাকা তার বন্ধুটি রহমতুল্লাহকে দেখতে না পেয়ে ভয়ে বাড়ি চলে যায়। পরে পরিবাররের লোক রহমতুল্লাহকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় তার বন্ধুর কাছে নদীতে গোসল করতে যাওয়ার ঘটনাটি জানতে পারে। সাথে সাথে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 

পড়ুন>>লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯ শ টি কোয়েল পাখির মৃত্যু

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজের ৬ ঘন্টা পর রাত ৮ টায় কুলিক নদী থেকে রহমতুল্লাহ মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন,”আমরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশু রহমতুল্লাহ মরদেহ কুলিক নদী থেকে উদ্ধার করি।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!