সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর আয়োজনে ইফতার পার্টি ও দোয়া-খায়ের অনুষ্ঠিত
রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর আয়োজনে ইফতার পার্টি ও দোয়া-খায়ের অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর আয়োজনে ইফতার ও দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ এপ্রিল) পৌর শহরের চাঁদনী হল সংলগ্ন, প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন এর সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে, ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন,
প্রেসক্লাব সহ সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি ও দৈনিক তিস্তা প্রতিনিধি কুসমত আলী,
প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক বাহান্নর আলোর প্রতিনিধি আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, দপ্তর সম্পাদক ও সমতল প্রতিনিধি সোহরাফ আলী, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মো.মাহবুব আলম ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাদেশের জেলা-উপজেলায় কর্মরত সকল অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং ইতিমধ্যে যে সকল সাংবাদিক মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এইসাথে, সমাজ ও দেশোন্নয়নে সাংবাদিকরা যাতে সঠিক ও সফলভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























