রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলের রাজোর সামরাই মন্দিরপাড়া গ্রামে নরেশ আমাশু রায়ের নির্মানাধীণ বাড়িতে কাজ
করার সময় পরিক্ষিত রায় (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিক্ষিত রায় উপজেলার চোপড়া উত্তর পাড়ার খিরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

সে প্রতিদিনের ন্যায় স্থানীয় রাজমিস্ত্রী সুমনের সাথে ওই বাড়িতে কাজ করতে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন উপজেলার রাজোর মন্দির পাড়া এলাকায় নরেশ আমাশু রায়ের নির্মাণাধীন ভবনে ৫ জন শ্রমিক কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত পরিক্ষিত রায় রড কাটার জন্য ড্রিল মেশিনে বৈদ্যুাতিক সংযোগ দিতে গিলে ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন ।

পরে স্থানীয়রা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ আমাদের থানা হেফাজতে রয়েছে এজন্য রাণীশংকৈল থানায় আমরা একটি বার্তা পাঠিয়েছি। তদন্তপূর্বক বার্তার উত্তর পেলে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!