রাণীশংকৈলে চলমান তাপদাহে অগ্নি দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে চলমান তাপদাহে অগ্নি দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (২৩ এপ্রিল) চলমান তাপদাহে অগ্নিদুর্ঘটনা এড়াতে বিভিন্ন দোকান ব্যবসায়ীদের সাথে ইউএনওর সচেতনতামূলক সভা অনূষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে এদিন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নাসিম ইকবাল, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী।
অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব পুরাতন সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুর কবির, সাংবাদিক মাহাবুব আলম, বনিক সমিতির সভাপতি সাবেক মেয়র মকলেসুর রহমান, সম্পাদক ইশতেখার আলম, বিশিষ্ঠ্য ব্যবসায়ী খায়রুল আলম, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আবু তাহের, মৎস্য ব্যবসায়ী নওরোজ কাওছার কানন, হোটেল ব্যবসায়ী এম,এ খালেক, নিমাই চন্দ্র প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























