রাণীশংকৈলে গাছে ওঠে কাজ করতে গিয়ে ডাল ভেঙে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১১:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে গাছে ওঠে কাজ করতে গিয়ে ডাল ভেঙে যুবকের মৃত্যু
রাণীশংকৈলে গাছে ওঠে কাজ করতে গিয়ে ডাল ভেঙে যুবকের মৃত্যু।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পড়ুন>> দৌলতপুরে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
রাজু আহমেদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। রবিবার (২০ জুলাই) বিকোলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু বাড়ির পাশে নিজস্ব বাগানে ইউক্যালিপটাস গাছ পরিচর্যার কাজ করছিলেন। একপর্যায়ে তিনি একটি গাছে ওঠে কাজ করছিলেন। এসময় গাছটির ডাল ভেঙে তিনি নিচে পড়ে গেলে সে স্থানে থাকা একটি কোদালে কাটা গিয়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিক তাকে পরিবারের লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাটি জেনেছি। এ নিয়ে থানায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























