রাণীনগরে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ
- আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে
রাণীনগরে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ।
নওগাঁর রাণীনগরে ১৭ বিঘার একটি চাষকৃত পুকুরে রাতের আধারে বিষ প্রয়ােগ করেছে দুর্বত্তরা। এতে করে ঐ পুকুরের প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে বলে দাবি করেছেন লীজকৃত পুকুরের ভূক্তভােগী মালিক।
শনিবার সকালে পুকুরে গিয়ে মাছগুলাে ভাসতে দেখতে পায় সেখানে কর্মরত শ্রমিক। শুক্রবার (২৪ ম) রাতের অঁাধারে উপজলার রাতোলায় সামনদিঘী পুকুরে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, সরকারি খাস ওই পুকুরটি গত তিন বছর আগে সরকারিভাবে লীজ পান বড়গাছা মহসিন আলী। লীজ পাওয়ার পর থেকে তিনি পুকুরটিতে রুই, কাতলা, মৃগল, সিলভারকার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করপ আসছিলেন।
পুকুরের লীজকৃত মালিক মহসিন আলী জানান, বিধি মাতাবেক সরকারি কােষাগারে অর্থ দিয়ে লীজের মাধ্যমে তিন বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছি। এরই মধ্যে শনিবার সকালে পুকুরে দেখাশােনার শ্রমিক পুকুরে গিয়ে দাখেন পুকুরের মাছ মরে ভেস উঠছে। তার দাবি, শুক্রবার রাতের আঁধারে শত্রুতা করে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়ােগ করেছে। এতে করে আমার আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযাগ দায়েরের প্রস্ততি চলছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি বলেন, ঘটনাটি মৌখিক ভাবে শুনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযােগ পাইনি। অভিযােগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























