ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজার দুঃখ -সত্যজিৎ রায়

সৃষ্টি সাহিত্য ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ৪৫৭ বার পড়া হয়েছে

রাজার দুঃখ -সত্যজিৎ রায়

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজার দুঃখ -সত্যজিৎ রায়

এক যে ছিল রাজা
তার ভারি দুঃখ,
দ্যাখ রাজা, কাঁদে রাজা,
আহা রাজা, বেচারা রাজার ভারি দুখ।
দুঃখ কিসে হয়?

অভাগার অভাবে জেনো শুধু নয়—
যার ভাণ্ডারে রাশি রাশি
সোনাদানা ঠাসাঠাসি
তারও ভয়,
জেনো সে-ও সুখী নয়।

দুঃখ যাবে কি?
বিরস বদনে রাজা ভাবে কী?
যারে তারে দিয়ে শাস্তি
রাজা কখনো সোয়ান্তি
পাবে কি?

দুঃখ যাবে কি?
দুঃখ কিসে যায়?
প্রাসাদেতে বন্দি রাওয়া বড় দায়।
একবারে ত্যাজিয়ে সোনার গদি
রাজা মাঠে নেমে যদি
হাওয়া খায়,
তবে রাজা শান্তি পায়।

 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজার দুঃখ -সত্যজিৎ রায়

আপডেট সময় : ০৮:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

রাজার দুঃখ -সত্যজিৎ রায়

এক যে ছিল রাজা
তার ভারি দুঃখ,
দ্যাখ রাজা, কাঁদে রাজা,
আহা রাজা, বেচারা রাজার ভারি দুখ।
দুঃখ কিসে হয়?

অভাগার অভাবে জেনো শুধু নয়—
যার ভাণ্ডারে রাশি রাশি
সোনাদানা ঠাসাঠাসি
তারও ভয়,
জেনো সে-ও সুখী নয়।

দুঃখ যাবে কি?
বিরস বদনে রাজা ভাবে কী?
যারে তারে দিয়ে শাস্তি
রাজা কখনো সোয়ান্তি
পাবে কি?

দুঃখ যাবে কি?
দুঃখ কিসে যায়?
প্রাসাদেতে বন্দি রাওয়া বড় দায়।
একবারে ত্যাজিয়ে সোনার গদি
রাজা মাঠে নেমে যদি
হাওয়া খায়,
তবে রাজা শান্তি পায়।

 

Facebook Comments Box