রাজারহাটে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজারহাটে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

রাজারহাটে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
রাজারহাটে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রাজারহাট উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ।

৩০ অক্টোবর সোমবার উপজেলা কৃষি বিভাগ হলরুমে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা, মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম,পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, সমবায় কর্মকর্তা শাহআলম প্রমূখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন,উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৩৯২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে নির্বাচিত করা হয়েছে।

জনপ্রতি রবি মৌসুমে সরিষা বীজ এক কেজি করে, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি মোট ২০ কেজি করে সার দেয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!