রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন

রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রংপুর থেকে হিমেল মিত্র
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে রোকসানা আক্তার (৮) ও সোহানা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ (২২ আগস্ট) মঙ্গলবার বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে উক্ত ঘটনা ঘটে।

নিহত সোহানা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে ও রোকসানা খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, খেলার ছলে ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন।

এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

উক্ত ঘটনা বিষয়ে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!