রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

রাজশাহী থেকে ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ২টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, রাজশাহীর আয়োজনে রাজশাহী আইনজীবী সমিতির ১নং বার ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র আইনজীবী এডভোকেট মিজানুল ইসলাম, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক এডভোকেট রওশন আরা পপি, রাজশাহী বারের সাবেক সাধারন সম্পাদক এড. পারভেজ তৌফিক জাহেদী।

দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মো: আবুল কাশেম, সাধারন সম্পাদক মো: জমসেদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, রাজশাহী বারের সহ-সভাপতি এড. মজিজুল হক, এড. সানোয়ার কবির খান ঈসা, এড. জানে আলম, যুগ্ম সাধারন সম্পাদক এড. আব্দুল মালেক রানা, এড. ইমতিয়ার মাসরুর আল আমিন, এড. আদীব ইমাম ডালিম, সেলিম রেজা মাসুম, মাহবুব জুবেরী রাজু, শাহজাহান আলী ফাহিমসহ।

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট, রাজশাহীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সভাপতি মাইনুল আহসান পান্না, এডভোকেট হাসানুল বান্না সোহাগসহ রাজশাহী আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী।

দোয় পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার নায়েবে আমীর আবু ইউসুফ মোহাম্মদ সেলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!