সংবাদ শিরোনাম :
রাজধানীর কাজলায় তিনজন আন্দোলনকারী গুলিবিদ্ধ
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩২৮ বার পড়া হয়েছে
রাজধানীর কাজলায় তিনজন আন্দোলনকারী গুলিবিদ্ধ
রাজধানীর কাজলায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে পাশের সালমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
তারা অভিযোগ করেন, রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে অনাবিল হাসপাতালের গলি থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় তিনজন গুলিবিদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
একপর্যায়ে আন্দোলনকারীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুলি ছোড়ার আগে সেখানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
পড়ুন>>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত
আন্দোলনকারীদের অভিযোগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























