ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরানোর চিন্তাভাবনা হোয়াইট হাউসের জলবায়ু সহনশীল শহর গড়তে একশ দেশের যৌথ অঙ্গীকার আকবরশাহে নবজাতক উদ্ধার ও দাফনে ধোঁয়াশা, নিষ্ক্রিয়তার অভিযোগ ওসি বিরুদ্ধে নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা নুসরাতের বাড়িতে হামলা: পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় প্রতিনিধি দল ডুয়েটে ৩৭টি পদে জনবল নিয়োগ: আবেদনের সময়সীমা ২ ডিসেম্বর

রক্তদান করলে কিকি উপকার পাবেন

ডা. ফাহমিদা আক্তার , সিনিয়র প্রভাষক, ডা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল ,ঢাকা
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ৯৫৩৮ বার পড়া হয়েছে

রক্তদান করলে কিকি উপকার পাবেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রক্তদান করলে কিকি উপকার পাবেন।

১. রক্তদানের প্রথম এবং প্রধান কারণ, একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে।

২. রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়।

বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়।

উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। জেনে নিন>> অ্যানিমিয়া অথবা রক্তস্বল্পতা থেকে রেহাই পেতে প্রাকৃতিক ভাবে রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর কৌশল

৩. নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। জেনে নিন>>অবাক হওয়া বিষাক্ত ২৯টি খাবার

৪. আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে। চার বছর ধরে ১২০০ লোকের ওপর এ গবেষণা চালানো হয়েছিলো।

৫. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়।

যেমন : হেপাটাইটিস-বি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।

৬. প্রতি পাইন্ট (এক গ্যালনের আট ভাগের এক ভাগ) রক্ত দিলে ৬৫০ ক্যালরি করে শক্তি খরচ হয়। অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরও জানুন>> সুস্থ্য থাকতে ৮ টি স্বাস্থ্যকর খাবার দিয়ে দিন শুরু করুন

৭. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।

পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে উল্লেখ আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রক্তদান করলে কিকি উপকার পাবেন

আপডেট সময় : ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২